সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের বিপক্ষে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার বেশি সময় মাঠে থাকতে পারবেন বলে আশা করছেন, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার (২৯ ‍জুন) হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২এর এই ম্যাচ হবে।

নেইমার কিছুদিন ধরে পায়ের মাংসপেশিতে চোট নিয়ে খেলতে পারছিলেন না। স্কটল্যান্ডের বিপক্ষে ৩০ গোলে জেতা ম্যাচে তিনি মাত্র ১৫ মিনিট খেলেছিলেন। তবে এখন তার শরীর অনেকটা ভালো।

রবিবার (২৮ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি অনেক বেশি। আগে ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি, এটা দুঃখজনক। তবে এখন তিনি বেশি সময় খেলার মতো ভালো আছেন।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখন আগের চেয়ে বেশি সময় মাঠে খেলার জন্য প্রস্তুত। তবে তাকে শুরু থেকেই একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।

গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১১ ড্র দিয়ে শুরু করে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে পরপর ৩০ গোলে হারিয়ে গ্রুপ সিতে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে। এই বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র ৪টি এবং মাতেউস কুনিয়া ৩টি গোল করেছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমার প্রায় আড়াই বছর পর নামেন জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে। সে ম্যাচে ১৫ মিনিট খেললেও জাপান ম্যাচে আজ বড় ভূমিকাই পালন করবেন বলে আশা ব্রাজিল শিবিরের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More