শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ
নোয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আহমেদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আহমেদ। সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

পার্টির পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা চিঠিটি সালাউদ্দিন আহমেদের হাতে হস্তান্তর করেন।

এদিকে, সালাহউদ্দিন আহমেদকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু সহ জেলার সকল নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শুভেচ্ছা জানান।

পার্টির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিশিষ্ট শিল্পপতি, এসএ গ্রুফের কর্ণধার ও নোয়াখালীর কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ জাতীয় পার্টির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর এ অর্জনে আমরা নোয়াখালীর সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত।

আফ/দীপ্ত সংবাদ