শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিলেন ৫৪ প্যারাট্রুপার, বাংলাদেশের বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিলেন ৫৪ প্যারাট্রুপার, বাংলাদেশের বিশ্ব রেকর্ড

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে সর্বাধিক লাল–সবুজ পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারাট্রুপিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’–এর ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১২ হাজার ফুট শূন্যতায় উঠে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন।

জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এত সংখ্যক প্যারাট্রুপারের জাম্প বিশ্বে প্রথম। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, সম্প্রতি সুদানে শান্তিরক্ষী বাহিনীর শহীদ ৬ সদস্যকে উৎসর্গ করা হয় এ কর্মসূচি। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী‘র হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরিফ ওসমান হাদির ছবি।

 

এসএ