শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় চিড়িয়াখানায় দুটি বাঘের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় চিড়িয়াখানায় দুটি বাঘের রহস্যজনক মৃত্যু

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দুইটি ১৩ বছর বয়সী বাঘের রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে এখনও মুখ খুলছেনা চিড়িয়াখানা কতৃপক্ষ।

দুইটি বাঘ ছাড়াও জাতীয় চিড়িয়াখানায় গত এক বছরে আটটি প্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু দুটি প্রাণীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।

জাতীয় চিড়িয়াখানায় সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৩০ অক্টোবর প্রায় আট মাস বয়সী একটি জেব্রা মারা যায়। ২০ ও ২১ নভেম্বর মারা যায় দুর্জয় ও অবন্তিকা নামের পাঁচ মাস বয়সী দুটি ব্যাঘশাবক ও ২৭ নভেম্বর মৃত্যু হয় ২ মাস ১৮ দিন বয়সী একটি জিরাফশাবকের। ১০ ডিসেম্বর মারা যায় ছয় মাস বয়সী একটি ইম্ফালা।

জানুয়ারি মাসে জাতীয় চিড়িয়াখানায় মৃত্যু হয়েছে দুটি প্রাণীর। ১৫ জানুয়ারি মারা যায় ৪ মাস বয়সী একটি জিরাফশাবক এবং ২৫ জানুয়ারি মৃত্যু হয় ১২ বছর বয়সী একটি আফ্রিকান সিংহের। এরপর ১ ফেব্রুয়ারি ১৮ বছর বয়সী একটি ওয়াইল্ড বিস্ট মারা যায়।

 

এসএ/দীপ্ত নিউজ