শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চীন যাচ্ছেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চীন যাচ্ছেন না প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেইজিংয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৯ মে) সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতি দেখছে ঢাকা।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে আগামী সেপ্টেম্বরে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। কিন্তু সে সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দি‌তে নিউইয়র্কে শিডিউল থাকায় চীনে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রীর অভিযোগ, বিভিন্ন দেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কথা জানালেও একমাত্র কানাডা ছাড়া রোহিঙ্গাদের নেয়নি অন্য কোনো দেশ। তবে প্রত্যাবাসনের বিষয়ে চীনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপিয় ইউনিয়নসহ (ইউ) শতাধিক বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণে সরকারের সহযোগিতা চায় ইলেকশন মনিটরিং ফোরাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাত করে এই সুপারিশ করেছে তারা।

আফ/দীপ্ত নিউজ