শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতিবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দিয়েছে। এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সম্মেলন শুরু হয়।

রোহিঙ্গা সংকটের বিস্তৃত চিত্র, রাখাইনের পরিস্থিতি, মিয়ানমার শরণার্থীদের সহায়তায় ভয়াবহ তহবিল ঘাটতি শীর্ষ সম্মেলনে মূল আলোচ্য বিষয়।

এরআগে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত আট বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নিয়নি মিয়ানমার। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায় এ বিষয়ে সচেতনতা বাড়াতেই কাজ করছে বাংলাদেশ।