দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় জাতীয় পার্টির শ্রদ্ধা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় জাতীয় পার্টির শ্রদ্ধা

কেন্দ্রীয় জাতীয় পার্টির পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির প্রেসিডিয়াম এর সদস্যগণ।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৬টায় তারা জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দুরুদ পাঠ শেষে বিশেষ মোনাযাত করা হয়। এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মো. সাইদুর রহমান টেপা, বাবু সুনিল শুভ রায়, খুলনা সিটি কর্পোরেশন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মো. সাইদুর রহমান টেপা সাংবাদিকদের বলেন, তারেক জিয়া লন্ডনে বসে ভিডিও বার্তা দিয়ে রাজনীতি করছে এমন রাজনীতি বাংলার জনগণ চায় না।

তিনি আরো বলেন, আমরা তত্বাবধায়ক সরকার চাইনা। তত্বাবধায়ক সরকার মানেই নিরপেক্ষ নয়। বিএনপি তত্বাবধায়ক সরকার দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যদি বিএনপি তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসতে না চায় তাহলে তাদের পালকি করে নির্বাচনে আনা হবেনা বলেও জানান তিনি।

 

এমি/দীপ্ত সংবাদ