শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্ট রায় স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্ট রায় স্থগিত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা‘কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।