শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

জয় দিয়ে শুরু দীপ্ত টিভির ‘ডিআরইউ-ওয়ালটন’ মিডিয়া কাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জয় দিয়ে শুরু দীপ্ত টিভির ‘ডিআরইউ-ওয়ালটন’ মিডিয়া কাপ

‘ডিআরইউ-ওয়ালটন’ মিডিয়া কাপে আনোয়ার হোসেনের হ্যাট্রিকে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডিকে ৪–০ গোলে হারিয়েছে দীপ্ত টিভি।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির মুখুমুখি হয় দীপ্ত টিভি।

খেলা শুরুর ৯ মিনিটের মাথায় মাহমুদ শাওনের পাস থেকে রাইজিং বিডির জালে বল পাঠান দীপ্ত টিভির আনোয়ার হোসেন। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় দীপ্ত টিভি। দ্বিতীয়ার্ধে দীপ্ত টিভির মুহর্মুহু আক্রমণে রাইজিং বিডি দিশেহারা অবস্থায় পরে। তাদেরকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি দীপ্ত টিভি। বরং আবারো রাইজিং বিডির জালে বল পাঠান দীপ্ত টিভির আনোয়ার হোসেন।

সেই গোলের ধাক্কা সামলানোর আগেই মাহমুদুলের গোল ব্যবধান আরো বাড়িয়ে দেয়। এরপর আবারো দৃশ্যপটে হাজির হন আনোয়ার হোসেন। খেলার শেষ মিনিটে দীপ্ত টিভির অধিনায়ক কামরুল হাসানের পাস থেকে রাইজিং বিডির জালে আনোয়ার ঠুকে দেন শেষ পেরেক।

শেষ পর্যন্ত আনোয়ার হোসেনের হ্যাট্রিকে ৪–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দীপ্ত টিভি।

খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন দীপ্ত টিভির আনোয়ার হোসেন। দীপ্ত টিভির কোচ ছিলেন দিলশাদ জাহান এ্যানী ও ম্যানেজার এসএম আকাশ।

 

আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।