শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

জয় দিয়ে উয়েফা শুরু করল ম্যান সিট, বার্সা, পিএসজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয় দিয়ে উয়েফা শুরু করল ম্যান সিট, বার্সা, পিএসজি

 

জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই।

তবে শুরুতে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এসি মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদকে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে, রেড স্টার বেলগ্রেডকে ৩–১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি।

রেড স্টারের রক্ষণের দৃঢ়তায় শুরু থেকেই এগিয়ে যেতে পারেনি তারা। উল্টো বিরতির আগমুহূর্তে, বুখারির গোলে পিছিয়ে পড়ে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা ফেরানোর পর, ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ৭৩ মিনিটে রড্রির গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।

দিনের অন্য ম্যাচে, বেলজিয়ান ক্লাব অ্যান্টর‍্যাপকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

 

এসএ/দীপ্ত নিউজ