শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জয়পুরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব–৫ এর কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

মেজর মোস্তফা জামান আরও জানান, আমিনুল ধলাহার সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছেন আমিনুল। আর রাতে বাসে করে ওই মাদক ঢাকায় মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়া হবে। পরে অভিযান চালিয়ে ধলাহার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আমিনুল পাঁচবিবি উপজেলার বিরিঞ্চি গ্রামের আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ