শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খেলা

জমকালো আয়োজনে পর্দা উঠলো নারী আইপিএলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জমকালো আয়োজনে পর্দা উঠলো নারী আইপিএলের
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, কৃতি স্যাননের নাচ

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মতো জমকালো আয়োজনে পর্দা উঠলো উইমেন্স আইপিএলের। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, কৃতি স্যাননের নাচের মোহে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়েছে।

বর্ণাঢ্য পরিবেশনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা মঞ্চে উঠেন। এরপর ডেকে নেওয়া হয় সব দলের অধিনায়কদের। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে তারা একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন

উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন

প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে । দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন। পরবর্তীতে ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী আইপিএলের। উদ্বোধনী ভেন্যু ছাড়া আরও একটি ভেন্যুতে হবে আসরের সব ম্যাচ।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।