শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জব্বারের বলী খেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জব্বারের বলী খেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলা

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলাকে ঘিরে আজ (২৪ এপ্রিল) থেকে বসেছে তিনদিনের বৈশাখী মেলা। মেলায় বিক্রেতারা গ্রাম–বাংলার বিভিন্ন লোকজ শিল্পের পসরা সাজিয়ে বসেছেন।

শিশুদের খেলনা,গৃহস্থালি সামগ্রী, হাতপাখাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও নানা ধরনের হস্তশিল্প এবং ফল ও ফুলের গাছসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) লালদীঘির ময়দানে বিকেলে অনুষ্ঠিত হবে বলী খেলার ১১৪তম আসর।

আয়োজকরা বলছেন, এবারের খেলায় ১শ‘র বেশী কুস্তি খেলায় অংশ নেবেন। লালদিঘী ময়দানে প্রতিবছরের বৈশাখের ১২ তারিখ বসে এই খেলার আসর। আর খেলাকে ঘিরে ২৪ এপ্রিল থেকে তিনদিনের জন্য বসেছে বৈশাখী মেলা। লালদীঘির সামনে এক কিলোমিটার সড়কজুড়ে বসা বৈশাখী মেলায় গ্রাম–বাংলার বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি গৃহস্থালি সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বিক্রেতারা।

এমন গৃহস্থালী পণ্যের জন্য পুরো বছর অপেক্ষা করে চট্টগ্রামের মানুষ। দামও থাকে সাশ্রয়। তাই মেলায় ছুটছে ক্রেতারা।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন।তাঁর মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলী খেলা নামে পরিচিতি লাভ করে।

 

এমি/দীপ্ত