শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

জনবান্ধব হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জনবান্ধব হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পুলিশ‘কে মানবিক হতে হবে। আমরা পদক্ষেপ নিয়েছি বলেই পুলিশ জনবান্ধব হয়ে উঠেছে। আগের মতো পুলিশ ওই রকম ব্যবহার করে না।

‘মব‘ সৃষ্টির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব‘ বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে পুলিশ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বিষয়ে আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমি সন্তুষ্ট। জনগণের সন্তুষ্টের সঙ্গে আমার সম্পর্ক। সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন, সবাইকে সন্তুষ্টের মধ্যে রাখতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

 

এসএ