শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই নিয়োগ বাতিল করা হয়, যা আজ শনিবার সামনে এসেছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, মুহাম্মদ আবু আবিদের খণ্ডকালীন নিয়োগের আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন।

আল