শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মান্নান ফকিরের (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল দশটায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মান্নান উপজেলার চর হোসনাবাদ এলাকার মৃত আঞ্জের আলী ফকিরের ছেলে। ঘটনার পর পরই ছোট ভাই ফারুক ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক ফকির এলাকার মানুষকে শুধু শুধু বকাবকি করে। সকালে বিষয়টি নিয়ে মান্নান তাকে জিজ্ঞাসাবাদ করলে ফারুক তার শরীরের বেশ কিছু স্থানে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দশমিনা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরিসহ ফারুককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

 

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।