বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

ঈদে পোশাকশ্রমিকদের ছুটি নিয়ে যে বার্তা দিলেন সড়কমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

সড়কমন্ত্রী বলেন, এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাকশ্রমিকদের তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করা হবে বলে নিশ্চিত করেছে।

তিনি বলেন, গতবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে ৩ ধাপে গার্মেন্টস ছুটি দেয়ার বিষয়ে কথা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি, শেষদিনে এসে চাপ পড়েছিল। ফলে যেদিন গার্মেন্টস ছুটি হয় ওইদিন গাজীপুরসহ এর আশপাশ এলাকায় অন্তত ১০ থেকে ১৫ লাখ যাত্রী সমাগম হয়েছিল।

তিনি বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More