শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের লিডারসহ তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া বান্দা বটগাছ এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হালট্রি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম মর্তুজা (২৯), একই গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬) ও মোতাহার আলীর ছেলে মোরসালিন হোসেন (১৬)।

র‌্যাব–৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের প্রধান এবং মোরসালিন ও ফয়সাল গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য।

তারা জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা–পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো।

সোমবার (১৭ জুলাই) বিকালে বিশ্বাসপাড়া বান্দা বটগাছ এলাকায় একজন নারী পথচারীকে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা নেওয়ার চেষ্টা করেছিল। এমন খবর র‌্যাবের কাছে আসার পরে সেখানে অভিয়ান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহার করা ছুরিসহ তাদের আটক করা হয়।

মাসুদ রানা/ শায়লা/ দীপ্ত নিউজ