শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছাত্র আন্দোলনে আহতদের ৮৬৭ জন সিএমএইচসমূহে চিকিৎসাধীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্র আন্দোলনে আহতদের ৮৬৭ জন সিএমএইচসমূহে চিকিৎসাধীন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই–আগস্ট মাসে আহতদের মধ্যে ৮৬৭ জন এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। এরমধ্যে ৮৬৭ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচসমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে বলে আইএসপিআর জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

আল/ দীপ্ত সংবাদ