শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছাত্রলীগ সম্পাদককে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছাত্রলীগ সম্পাদককে কুপিয়ে জখম
মো. মেহেদী হাসান সিকদার।

বরগুনার সাবেক ছাত্রলীগ সম্পাদককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের নেতার নাম মো. মেহেদী হাসান সিকদার। তিনি বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।

আহত অবস্তায় প্রথমে তাকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তিতে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেহেদীকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, সন্ধ্যায় খেয়াঘাট এলাকার একটি দোকানে চা খাচ্ছিলাম এমন অবস্থায় হঠাৎ বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ১০-১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করে চলে যায় পরে পুলিশ আমাকে উদ্ধার করে।

যূথী/দীপ্ত