শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে

 

ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ–এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ২টা ৩৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন দুদক পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম। আর আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

এর আগে, গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপসহকারী পরিচালক সাবিকুন নাহার ৩ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

 

এসএ