শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সময়সূচি ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তুতি ম্যাচের তালিকা দিয়েছে আইসিসি।

সব মিলিয়ে চারটি ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে সংস্থাটি। বাংলাদেশসহ আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিনস নামে পাকিস্তানের আলাদা তিনটি দল।

বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি লাহোরে শাদাব খানের নেতৃত্বে থাকা শাহিনসের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। ১৭ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান শাহিনসের আরেকটি দল খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে।