শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চৈত্রের তাপদাহে পুড়ছে রাজশাহী, থাকবে আরও ৮-১০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চৈত্রের তাপদাহে পুড়ছে রাজশাহী, থাকবে আরও ৮-১০ দিন

সূর্যের আগুনে পুড়ছে রাজশাহী অঞ্চল। আগুনমুখোর চৈত্রের তাপদাহে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও যেন স্বস্তির দেখা মিলছেনা। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রানিকূলকে।

রাজশাহীতে তাপমাত্রার পারদ কেবল উপরেই উঠছে। এই আগুন ঝরা আবহাওয়ায় পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী। তাপদাহে গত কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে। অতিরিক্ত গরমে একটু প্রশান্তির আশায় মানুষকে গাছের ছায়ায় কিংবা শীতল কোনো স্থানে বসে বা শুয়ে আছেন। টানা তাপদাহে চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। কিন্তু কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছেনা।

রবিবার (৯ এপ্রিল ) বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়ায়। যা মাঝারি তাপদাহ হিসেবে এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়ায়। আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে খেটে-খাওয়া শ্রমজীবি মানুষ।

রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। যা আরও ৮ থেকে ১০ দিন অব্যাহত থাকবে ।

আল/দীপ্ত সংবাদ