শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

 

ফেনীতে চুরি হবার ১১ দিন পর একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার জড়িত দুইজনকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন– রাজিনুল করিম ভূঞা রাজন(১৯) ও আসফাতুল ইসলাম মাহিন (২১)।

পুলিশ জানায়, ১৯ আগষ্ট রাতে ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া দাউদ পোল, শরীয়ত উল্লাহ ম্যানশন থেকে মামলার বাদী আবু সাঈদ সেলিমের মালিকীয় কালো রংয়ের চুরি হয়। যার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

মামলাটি রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা ফেনী থানার এসআই নারায়ন চন্দ্র দাশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় ও স্থানীয় লোকজনদের তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত রাজন ও মাহিনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার ও তাদের হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেন।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে আজ বুধবার জেল হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএ/দীপ্ত নিউজ