দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে হিট অ্যাকশান ডে পালন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে হিট অ্যাকশান ডে পালন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ‘হিট অ্যাকশান ডে’ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে লিফলেট বিতরণ, বোতজাত পানি বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য পথ নাটক প্রদর্শন করা হয়।

এসময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার, ইউনিট অফিসার তাসলিমা খাতুন এবং যুবপ্রধান শাহিন হোসেনসহ আজীবন সদস্যবৃন্দ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তীব্র রোদ থেকে দূরে থাকুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। এক বা একাধিকবার গোসল করুন। তীব্র রোদে ছাতা ব্যবহার করুন। মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। বেলা ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন বাইরে বের না হওয়া ও অসুস্থ হলে ডাক্তাারের পরামর্শ নিন।

 

জান্নাতুল আওলিয়া/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।