শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
নিহতের স্বজনদের আহজারি

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় আসমাউল হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই বন্ধু।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা–কার্পাসডাঙ্গা সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক আসমাউল হোসেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের করিমপুরপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

আহত হয়েছেন একই গ্রামের সোনা মিয়ার ছেলে রুপম হোসেন (১৭) ও আমির হোসেনের ছেলে মোহাম্মদ নয়ন (১৮)। তারা সবাই দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয় আসমাউল। এসময় দর্শনা–কার্পাসডাঙ্গা সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার সংকেত পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আসমাউল। গুরুতর আহত হয় রুপম। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। সামান্য আঘাত পাওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে নয়ন।

ওসি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমি/দীপ্ত