সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মোস্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯() ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মার্চ দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা এলাকায় দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে তাকে বিভিন্ন স্থানে আটক রেখে ভুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ও জাল কাবিননামা তৈরি করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে দামুড়হুদা থানার এসআই মো. হারুন অর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন।

রায় ঘোষণার পর আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এম এম শাহজাহান মুকুল। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।

হুসাইন মালিক/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More