শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

রবিবার (১৪ জুলাই ২০২৪) বিকাল ৪ টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার (৮ জুলাই) বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা থাকলেও সফরসূচিতে পরিবর্তন এনে বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

 

এসএ/দীপ্ত সংবাদ