শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

চীন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা’র বৈঠক শুক্রবার: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চীন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা’র বৈঠক শুক্রবার: প্রেস সচিব

চীন প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে শুক্রবার দ্বি–পাক্ষিক বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে শুক্রবার (২৮ মার্চ) সকালে দ্বি–পাক্ষিক বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ।

প্রেস সচিব আরও বলেন, মূলত এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এছাড়াও কয়েকটি এমওই হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক আছে।

শফিকুল আলম বলেন, ভার‍ত–চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷

 

এসএ