শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

চীনের আরও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চীনের আরও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় উপকমিটির উপমন্ত্রী মিস সুন হাইয়ান।

 

বাংলাদেশের অগ্রযাত্রায় বৃহৎ উন্নয়ন অংশীদার চীনের আরও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে কমিউনিস্ট পার্টি অব চায়নার ভাইস মিনিস্টার সুন হাইয়ান সৌজন্য সাক্ষাৎ গেলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দেশটির সাথে সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায় বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তন দ্রুত সম্ভব হয়েছে।

আরও পড়ুন: চীনে ডলফিন রক্ষায় পাহারাদার নিয়োগ

এসময় চীনের উপমন্ত্রী বলেন, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ আর জনগণের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টার কারনে শেখ হাসিনার ওপর চীনের প্রেসিডেন্ট আস্থাশীল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।

চীনের ভাইস মিনিস্টার চীন সরকার ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন

 

এসএ/দীপ্ত নিউজ