শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুম্মা ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা শেষে বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা–মার কবরের পাশে তাকে দাফন করা হয়।

রাজধানী, নর্থ রোডে আরেফিন সিদ্দিককের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উল্লেখ্য, রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।

 

এসএ