শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি

 

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন মিল মালিকরা। এই দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন তারা। আগামী ২২ জুন (বৃহস্পতিবার) থেকে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর জন্য বাণিজ্য সচিবের কাছে আবেদন করেছে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার (১৯ জুন) বাণিজ্যসচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়।

বাণিজ্য মন্ত্রলায় থেকে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১২৫ টাকা নির্ধারিত আছে। মিল মালিকদের দাবি মেনে নিলে বৃহস্পতিবার থেকে প্রতি কেজি খোলা চিনির দাম ১৪০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১৫০ টাকা নির্ধারণ করা হবে।

 

আল /দীপ্ত সংবাদ