শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চালু হলো মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চালু হলো মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন
মেট্রোরেল। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে কাজীপাড়া ও মিরপুর–১১ স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে স্টেশন দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে নতুন এ দুই স্টেশন চালুর বিষয়ে জানান।

এদিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায স্টেশন দুটিও চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

এর আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর–১০ স্টেশন চালু হয়। আর কাজীপাড়া ও মিরপুর–১১ স্টেশন নিয়ে মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশনের যাত্রা শুরু হলো। আগারগাঁও পর্যন্ত এখন বাকি দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন–৬–এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের চলাচল শুরু হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

এফএম/দীপ্ত সংবাদ