শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চার দিনেও উদ্ধার হয়নি তেলবাহী জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চার দিনেও উদ্ধার হয়নি তেলবাহী জাহাজ

চার দিন হয়ে গেলেও, ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার করা যায়নি। মঙ্গলবার বিকাল পর্যন্ত ৩টি জাহাজ ঘটনাস্থলে নেয়া হয়েছে। চাঁদপুর থেকে আরো একটি বার্জ পৌঁছার পর শুরু হবে উদ্ধার কাজ।

শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯ লাখ লিটার ডিজেল এবং দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়, এমভি সাগর নন্দিনী-২। রবিবার ভোররাতে ভোলায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে, আরেকটি কার্গো জাহাজের সঙ্গে সংর্ঘষে, তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ১২ নাবিক ও শ্রমিককে উদ্ধার করে স্থানীয়রা। নদীতে কয়েক কিলোমিটার এলাকায় জ্বালানী তেল ছড়িয়ে পড়ায়, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে।

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজের চেয়ে ডুবে যাওয়া জাহাজের ওজন বেশি। তাই বিকল্প উপায়ে উদ্ধার অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করছে কোস্টর্গাড।