শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা; অভিযোগ গঠনের শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাঁনখারপুলে ৬ জনকে হত্যা; অভিযোগ গঠনের শুনানি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা মামলায় আজ বৃহস্পতিবার (৩ জুলাই) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

সকালে এই মামলায় গ্রেপ্তার চার আসামি—শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ এবং কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এদিন পলাতক চার আসামি—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ইসলামের পক্ষে দায়মুক্তির আবেদন শুনানি হবে। পাশাপাশি আরও দুই আসামির দায়মুক্তির আবেদনের ওপরও শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ছাত্র–জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইদিন পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।