শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চাঁদ দেখা নিয়ে আবহাওয়া অধিদফতরের বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাঁদ দেখা নিয়ে আবহাওয়া অধিদফতরের বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে আবহাওয়া অধিদফতরের বক্তব্যের বিষয়ে বিবৃতি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই সঙ্গে ঈদের চাঁদ দেখা সংক্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম সই করা বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’– মর্মে নিশ্চিত করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে। আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির নজরে এসেছে।

বিবৃতিতে বলা হয়, চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এবং দেশের বিজ্ঞ আলেম ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারা দেশ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে পাওয়া তথ্য বিচার–বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে। এই কমিটি রাষ্ট্রপতি অনুমোদিত।

শাওয়াল মাসের চাঁদ ও ঈদুল ফিতরের দিন নির্ধারণে শুক্রবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ–মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা বসবে। সভায় ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে।

 

এমি/দীপ্ত