শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুর সদর হাসপাতালে নিহতদের স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে হাতাহাতি

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার পূর্ব শ্রীরকমদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: পুরানবাজার পূর্ব শ্রীরকমদি এলাকার শামীম (১৭) ও মিনহাজ (১৫) নামের দুই কিশোর। তাদের সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাফেজ খান নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকালে চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় কিশোররা মাঠে ফুটবল খেলছিল। ওই সময় ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে বিদ্যুতের তার জড়িয়ে দুজন নিহত হন। এ সময় তাদের উদ্ধার করতে গেলে এক বৃদ্ধ গুরুতর আহত হন।

এদিকে এই ঘটনার পর সদর হাসপাতালে নিহতদের স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। মৃত ঘোষণার পরপরই স্বজনদের লাশ নিতে না দেওয়ায় হাসপাতালের স্টাফদের উপর হামলা করে স্বজনরা। এতে হাসপাতালের ৫ জন স্টাফ আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল থেকে পুলিশ মরদহে থানায় নিয়ে আসে।

 

এমি/দীপ্ত