শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরসভার সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরসভার সড়ক

খানাখন্দের কারণে অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরসভার বেউথা-আন্ধারমানিক সড়ক। এতে চমর ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। এটি দ্রুত সংস্কারের দাবি ওঠেছে।

এটি মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেউথা- আন্ধারমানিক সড়ক। প্রতিদিন ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার শত শত মানুষ এই পথে জেলা শহরে যাতায়াত করেন। বেউথা- আন্ধারমানিক সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করে কয়েক হাজার শিক্ষার্থীও।

প্রায় দুই কিলোমিটার এই সড়কের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বিভিন্ন যানবাহন এসব গর্তে পড়ে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শুকনা মৌসুম কোনমতে পার হলেও, বর্ষাকালে দুর্ভোগ বাড়ে দ্বিগুণ।

দায় নিতে নারাজ এলজিইডি, পৌরসভা কিংবা সড়ক বিভাগ কেইউ। একে অন্যকে দুষছেন তারা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।