শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার

২০২৪–২৫ অর্থবছরে এপ্রিল মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি ৬০ লাখ (১.৯৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৩ হাজার ৯৮৫ কোটি টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে ১৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১৩৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪০ দশমিক ৭০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২১ এপ্রিল এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৫০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৪) ছিল ১৮.৪৭ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত মার্চে দেশে আসে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ছিল ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।

 

এসএ