শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
দীপ্ত নিউজ
রাজনীতি

চলতি বছরই শেষ হবে এক্সপ্রেসওয়ের কাজ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলতি বছরই শেষ হবে এক্সপ্রেসওয়ের কাজ: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

 

চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীর সেতু ভবনে তিনি এ কথা জানান।

পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচল থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১,২৫২ কোটি টাকা।

আগামী জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর, আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বনানীর সেতু ভবনে বৈঠক করেন ওবায়দুল কাদের। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেতু বিভাগের চলমান প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনের শান্তি পেতে আবোল তাবোল বকছেন বিএনপি নেতারা।

মহাসড়কে দুর্ঘটনার জন্য বেশি দায়ী মোটরসাইকেল ও ইজি বাইক। এর জন্য একটি নীতিমালার ওপর গুরুত্তারোপ করেন ওবায়দুল কাদের।

 

এসএ/দীপ্ত নিউজ