শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি প্রকাশ
প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংক বুধবার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি প্রকাশ করেছে। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।

নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করেছে। উল্লেখ্য, এই সুদের হারকে ‘রেপো রেট‘ বলা হয়।

বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে ৮% মূল্যস্ফীতি কমাতে পারি নাই কারন অনেক তবে সেটা না বলে বরং চেষ্টা করছি অতি দ্রুত জুনের মধ্যে এটা কমিয়ে সাড়ে ৭% এর মধ্যে নামানো যায়।

জানুয়ারি –জুন সময়ের জন্য সংকোচন মূলক মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর দাবী করেছেন আমদানিতে ডলারের দাম ১১০ টাকায় রাখা গেছে যা বিশ্বের অন্নেক দেশের তুলনায় এখনো কম, এসময়ে আমদানি কমেছে , রফতানি ও প্রবাসী আয় বৃদ্ধির উদ্যোগ ছিল ফলে রিজার্ভ ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে রাখা গেছে।

 

আল / দীপ্ত সংবাদ