দীপ্ত নিউজ
রাজনীতি

চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে আসেন।

এসময় রেজাউল করীম চরমোনাইর সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

যদিও সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।