শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চরভদ্রাসনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চরভদ্রাসনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
কৃষি মেলার উদ্বোধনের পর কৃষকদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১ টায় মেলার শুরুতে উপজেলার কৃষকদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লিটন ঢালী। উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ–পরিচালক মো. জিয়াউল হক, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রাসেল ইসলাম নুর, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আদর্শ কৃষক শেখ বায়েজিদ।

মেলা উপলক্ষে উন্নত ১২টি জাতের গোল আলু, ছয়টি জাতের মিষ্টি আলু, পানি কচু, লতি কচু, ওল কচু ও অন্যান্য প্রযুক্তি প্রদর্শন করা হয়। শনিবার (১৩ মে) বিকেলে এ মেলা শেষ হবে।

এফএম/দীপ্ত সংবাদ