শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চতুর্থ দফার অবরোধে দূরপাল্লার যান চলাচল বিঘ্নিত, রাজধানীতে স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চতুর্থ দফার অবরোধে দূরপাল্লার যান চলাচল বিঘ্নিত, রাজধানীতে স্বাভাবিক

 

বিএনপি ও সমমনাদের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে জনজীবনে তেমন প্রভাব পড়তে দেখা যায় নি। অফিস–আদালত চলছে পূর্ণ গতিতে।

তবে দূরপাল্লার যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

রাজশাহীতে সকাল থেকে এখন পর্যন্ত অবরোধের সমর্থনে বিএনপির কোন নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি। সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে।

বরগুনায় তালাবদ্ধ রয়েছে জেলা বিএনপির কার্যালয়। নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি।

লক্ষ্মীপুরে সকালে বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে বিএনপি–জামায়াতের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে পিকেটারদের সরিয়ে দেয়।

 

এসএ/দীপ্ত নিউজ