চট্টগ্রাম সীতাকুণ্ডের ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় দারগার হাট এলাকায় ট্রাক চাপা পড়ে বাবা–ছেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে বড় দারোগারহাটে এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন মুরগি ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন ও তার ছেলে মিনহাজ।

জানা যায়, দারোগারহাটে জাফরাবাদ স্কুলের সামনে তরমুজ বোঝাই ট্রাক উল্টে গেলে তার নিচে চাপা পড়ে বাবা-ছেলে মারা যায় ও একজন আহত হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ জানান, ‘বড় দারোগার হাট এলাকায় সড়কের কাজ চলায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি পিক–আপ ভ্যান দাড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি ট্রাক ওই পিক–আপ ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে পথচারী বাবা-ছেলে নিহত হয়।

পরে তাদের মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More