শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সে বেলজিয়ামের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সে বেলজিয়ামের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট এবং প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে সিএমসিসিআই’র ভারপ্রাপ্ত সচিব মো: জয়নাল উদ্দিনের সঞ্চালনায় আগ্রাবাদস্থ মেট্রোপলিটন চেম্বারের অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।

এতে প্রাইভেট সেক্টরের সাথে সক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সচেতন হওয়া এবং বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বেলজিয়ামের বিনিয়োগকারীদের জন্য মাঝারি সুযোগ-সুবিধা প্রদান, অন্যদিকে নিজেদের মধ্যে ভালো বাণিজ্য সম্পর্কের সুযোগ বাড়ানো প্রস্তাব করা হয়। এসময় ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল/দীপ্ত