শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রাম কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রাম কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার বিটাক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ মে) রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, মাসুম ও সবুজ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানায়, বিটেক মোড়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষে মারামারি হয়। এক পযার্য়ে দুই জন ছুরিকাঘাতে আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান অতিরিক্ত রক্ত ক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

দু’গ্রুপের সংঘর্ষে দু‘জনের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। নিহতদের লাশ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ