দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এদিকে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।