শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
বাবুল মাহমুদা খানম মিতু

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রবিবার ( ৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবী চট্টগ্রাম মহানগর পিপি মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এ সময় বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া ও মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমকে আদালতে হাজির করা হয়। এ মামলার আসামিদের মধ্যে জামিনে থাকা এহতেশামুল হক ভোলাও আদালতে উপস্থিত ছিলেন। তবে কালু পলাতক ও মুছা নিখোঁজ রয়েছেন।

শুনানিতে বাবুল আক্তারের পক্ষে আইনজীবী হিসেবে আছেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। গত ১৩ মার্চ বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালত চার্জ গঠন করে বিচার শুরু আদেশ দেন।

২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

আল/দীপ্ত সংবাদ