শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ সদস্য আটক
ডাকাত চক্রের আটক

চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব–৭। শনিবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়।

প্রবাসীদের স্বর্ণালংকার ও মালমাল লুট, পাসপোর্ট কেড়ে নিয়ে ব্ল্যাকমেইল করে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া, সুযোগ বুঝে বাসে ডাকাতি ও সিএনজি অটোরিকশা চুরি করা এদের পোশা।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব–৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পরিচালক মো: নুরুল আবছার বলেন, আটককৃতরা কখনো রাতের আঁধারে বাসে তাকাতি আবার কখনো বা মহাসড়কে সিএনজি অটোরিকশা চুরি করে। তবে বেশি টার্গেটে থাকে প্রবাসীদের স্বর্ণালংকার লুট করা ।

শনিবার রাতে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ আন্ত:জেলা ডাকাত দলের সংঘবদ্ধ ১১ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো ছুরি ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটককৃতদের অনেকের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অনু/দীপ্ত সংবাদ